নিজস্ব প্রতিবেদক : নাসিম আহমেদ সোহেলকে চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। এ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিরব সম্মতি আছে বলে প্রতীয়মান হয়। কেননা সোহেল ইতিপূর্বে উপাচার্যকে তার ওপর হামলা হওয়ার সম্ভাবনার কথা অবগত করেছিলেন। চকবাজার থানায় কয়েকজনের নামে জিডি করেছিল সোহেল। কিন্তু একজন ছাত্রের জীবনের নিরাপত্তার জন্য তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
উপরের উল্লেখিত বক্তব্য পাঠ করেন নগর ছাত্রলীগ কর্তৃক আয়ােজিত সংবাদ সম্মেলনে নগর ছাত্রলীগের সহ-সভাপতি মিথুন মল্লিক।
বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩ এপ্রিল সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাবেশ, ৫ এপ্রিল ছাত্র ধর্মঘট, ৬ এপ্রিল পুলিশ কমিশনারের কার্যালয়ে অবস্থান ধর্মঘট এবং ৭ এপ্রিল উপাচার্যের অফিস অবরোধ এবং তিনি পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইয়াছিন আরাফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ নাজমুল, নগর ছাত্রলীগের সহ সভাপতি রেজওয়ান রণি, যুগ্ম সম্পাদক মাঈনুর রহমান মঈন প্রমুখ।

Comments are closed.