চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরীর ইপিজেড থানার বে শপিং সেন্টারের একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল (১ এপ্রিল) রাত ১১টার দিকে মার্কেটের তৃতীয় তলায় রোলেক্স নামে জুতার দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অফিসার ফজলুল কাদের জানান, রাত ১১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ৫০ হাজার টাকার জুতা পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.