চট্টগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে জিন্নাত ফেরদৌস পপি (২৫) নামে এক গৃহবধূকে খুন করেছে তাঁর স্বামী।

আজ শনিবার (০২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আকবর শাহ্ মাজারের পেছনে কলোনীরে একটি বাসায় এ ঘটনা ঘটে। স্বামী দিদারুল আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ ।

নিহত গৃহবধূ জিন্নাত ফেরদৌস পপির বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি বশির আহমদ বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে গৃহবধূজিন্নাতের মাথায় রড় দিয়ে আঘাত করে তাঁর স্বামী। এতে ঘটনাস্থলেই জিন্নাতের মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে স্বামী দিদারুল আলমকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.