বিনোদন : ফেব্রুয়ারি ২৯ তারিখে আমেরিকান জেনে গুডএনাফকে গোপনে বিয়ে করেন প্রীতি জিনতা। দীর্ঘদিন ধরে আমেরিকায় বাস করলেও শিগগিরিই শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগ (আইপিএল)-এর জন্য স্বামীসহ প্রথমবার দেশে ফিরলেন প্রীতি!
আসছে ৯ এপ্রিল শুরু হতে যাচ্ছে ক্রিকেটের ঘরোয়া লীগ ‘আইপিএল’। আর এই ক্রিকেট লীগে আছে তার দল ‘কিংস ইলিভেন পাঞ্জাব’। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু হওয়ার আগেই দলকে সঙ্গ দিতে আমেরিকা থেকে বিয়ের পর প্রথমবার নিজের দেশে প্রীতি জিনতা।
প্রসঙ্গত, গেল বছর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রীতি জিনতা বিয়ে করছেন শিগগিরই। তারিখও ঘোষণা হয়েছিল যে, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমেরিকায় গিয়ে বিয়ে করছেন তিনি! সবাই যখন প্রীতির বিয়ে নিয়ে এমন গুঞ্জনে ব্যস্ত, ঠিক সেসময়ে আমেরিকার লস অ্যাঞ্জেলসে গত ২৯ ফেব্রুয়ারি নিজের বিয়েটা সেড়ে নিলেন তিনি।

Comments are closed.