নিজস্ব প্রতিনিধি : তিন ধাপ মিলিয়ে জ্বালানি তেলের (অকটেন, পেট্রল ও ডিজেল) দাম কমতে পারে লিটারপ্রতি ২০ টাকার মতো।এই তিন ধাপে সময় নেওয়া হতে পারে ছয় মাস পর্যন্ত। আর একবারে নয়, তিন ধাপে জ্বালানি তেলের দাম কমাতে চায় সরকার ।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সূত্রে এ খবর জানা গেছে। সূত্র জানায়, গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এভাবেই জ্বালানি তেলের দাম কমানোর পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল সোমবার তাঁর সচিবালয়ের কার্যালয়ে বসে প্রথম আলোকে বলেন, তিন ধাপের মধ্যে প্রথম ধাপে দাম কমানোর ঘোষণা দেওয়া হতে পারে আগামী দুই সপ্তাহের মধ্যে। এরপর সড়ক ও নৌপরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী ধাপগুলোতে দাম কমানোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
এ বিভাগের আরও খবর

Comments are closed.