রোমেল রহমান : প্রিমিয়ারের ছাত্র ও ছাত্রলীগ নেতা সোহেল খুনের ঘটনার পাঁচ দিন পর গতকাল সোমবার সকালে খুলেছে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুনের ঘটনায় ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে ১৬ জনকে স্থায়ী ও সাতজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) ২৩ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে গত ২৯ মার্চ দুপুরে চট্টগ্রাম নগরের ওয়াসা ক্যাম্পাসে ছুরিকাঘাতে হত্যা করা হয় নাসিম আহমেদ ওরফে সোহেলকে (২৪)।
তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগতরা নগরের প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও ওয়াসা ক্যাম্পাসে ভাঙচুর চালান। ওই দিনই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Comments are closed.