কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার ফারাকপুরে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ আবুল কালাম (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে পাঁচটায় উপজেলার ফারাকপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের পুত্র আবুল কালাম এর বাড়িতে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষক স্বপন (২৬) পলাতক রয়েছে।

কুষ্টিয়া ভেড়ামারা মডেল থানার (ওসি) তদন্ত আতিকুর রহমান জানান, মঙ্গলবার বিকালে ৪র্থ শ্রেণীর ওই ছাত্রীকে প্রতিবেশী আবুল কালাম তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেসময় ওই বাড়িতে আগে থেকে অবস্থান করছিলো একই উপজেলার যোলদাগ মুন্সিাপাড়া গ্রামের রুস্তম আলীর পুত্র স্বপন। ওই ছাত্রী আবুল কালামের বাড়িতে আসলে স্বপন তাকে ধর্ষণ করে। এতে ওই ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা জড়ো হয়। সেসময় স্বপন পালিয়ে গেলে ধর্ষণের সহায়তাকারী হিসাবে স্থানীয়রা আবুল কালামকে ধরে পুলিশে সোর্পদ করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়েটিকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। রাতে ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বায়িত্বরত চিকিৎসক।

তিনি আরো জানান, আগামীকাল মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। আমরা স্বপনকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত রকিবুর রহমান জানান, মেয়েটি হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছে। ডা: আনিচুর রহমান তাকে প্রাথমিক ভাবে দেখেছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.