মোরশেদ রানা : গত শনিবার রাতে রিয়াদ থেকে নিজ কর্মস্থল সৌদিআরব নাজরান শহরে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশী সাংবাদিক নিহত হয়েছেন । তার সাথে থাকা অপর সহকর্মী বাংলাদেশী সাংবাদিক ফারুক গুরুতর আহত হয়েছেন ।
এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ জানান, নিহত ব্যক্তির নাম ইমরান হোসেন (৪২) তিনি সৌদি আরবের নাজরান প্রবাসী ব্যবসায়ী এবং এনটিভির নাজরান প্রদেশ প্রতিনিধি ছিলেন । টাঙ্গাইলের নাগর পুরের ইমরান আহমেদ ঢাকার সাভারে বসবাস করতেন । তিনি দুই ছেলে দুই মেয়েসহ চার সন্তানের জনক ছিলেন।
উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদ থেকে ব্যাক্তিগত ও ব্যাবসায়ীক কাজ সমাধা করে নিজ কর্মস্থল নাজরান যাওয়ার পথে তিনি এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পতিত হন।
তার মৃত্যুতে গভীর শোক জানায় স্থানীয় সাংবাদিক ও বাংলাদেশী প্রবাসী গণ।

Comments are closed.