চট্টগ্রামে কোটি টাকার ডুপ্লেক্স বোর্ড আটক

চট্টগ্রাম অফিস : বন্ড সুবিধায় আনা কাভার্ড ভ্যান ডুপ্লেক্স বোর্ড আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা।

মঙ্গলবার গভীর রাতে ফৌজদারহাট বাইপাস সড়ক এলাকা থেকে (ঢাকা মেট্রো-ইউ-১১-২০৩২) কাভার্ড ভ্যানটি আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ পরিচালক জাকির হোসেন জানান, তাজ এক্সেসরিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বন্ড সুবিধায় এ পেপার বোর্ড এনেছিল। এগুলো প্রক্রিয়াজাত করে তৈরি গার্মেন্টস পণ্য রফতানি করার কথা ছিল। কিন্তু তা না করে তারা এসব পেপার বোর্ড খোলাবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে এসব পেপার বোর্ড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.