জেসমিন, রান্নাঘর : সাদা ভাত, রুটি বা পোলাওয়ের সঙ্গে খেতে টক ঝাল মিষ্টি টমেটোর চাটনির জুড়ি নেই। টমেটো দিয়ে আপনি চাইলে তৈরি করতে পারেন অসাধারণ মজাদার চাটনি। যা আপনার নাস্তায় হোক বা ভাতের সময় আপনাকে করে তুলবে আরো আধুনিক। তাই শিখে নেয়া যাক, মজার এই চাটনি তৈরির সহজ পদ্ধতি।
যা যা দরখার : মাঝারী আকারের টমেটো ৬ থেকে ৭ টি, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, চিনি বা গুড় সামান্য, কাঁচা মরিচ কুচি স্বাদমতো, আদা বাটা আধা চা চামচ, ধণে গুড়া আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা গুড়া আধা চা চামচ, হলুদ গুড়া সামান্য, মরিচ গুড়া আধা চা চামচ, গোটা জিরা আধা চা চামচ, তেল দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো।
যেভাবে করবেন তৈরি করবেন : টমেটো গুলো ধুয়ে টুকরা টুকরা করে কেটে নিতে হবে। এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে রসুন কুচি দিন। হালকা বাদামী হলে পেঁয়াজ, কাঁচা মরিচ, গোটা জিরা দিয়ে ভাজতে থাকুন। জিরা ফুটলে চিনি বাদে টমেটো গুলো দিয়ে একে একে সব উপকরণ দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে যাতে প্যানের নিচে পুড়ে না যায়। তারপর মাঝারি আঁচে নাড়তে নাড়তে প্রায় শুকিয়ে আসবে। এমন সময় প্রয়োজনমতো চিনি দিয়ে স্বাদ করে আরও কিছুক্ষণ নাড়তে হবে। এবার তৈরি অসাধারণ স্বাদে সাধারণ টমেটোর চাটনি।

Comments are closed.