এমপি মন্ত্রীর বিতন্ডাঃ সমর্থকদের হাতাহাতি

জুবায়ের সিদ্দিকী/ রুমেল রহমান : চট্টগ্রামে সেমিনারে মন্ত্রী মোশারফ হোসেন এবং এমপি আফসারুল আমিনের বাক বিতন্ডার এক পর্যয়ে মন্ত্রী দিখে তেড়ে গেলন এমপি। নেতৃত্ব ও আধিপত্যর পাশাপাশি উন্নয়ন কর্মকান্ড নিয়ে ক্ষমতাসীন দলের র্শীষ নেতারা এবং তাদের অনুসারীদের মধ্যে পুর্নজিবত হতে থাকা অস্থিরতা ও অসন্তুষ যেন দিন দিন ক্রমেই খোলেস ছেড়ে বেড়িয়ে আসছে।

শনিবার রাতে নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক সেমিনারে এমন ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিডিএ চেয়ারম্যান আবদুচ সালাম ও বিশেষজ্ঞ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মানাধীন ফ্লাইওভার প্রকল্পের কার্যকারিত নিয়ে দুজনের মধ্যে এ বাক বিতন্ডা হয় বলে অনুষ্ঠানস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান।
শনিবার রাতে নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত ‘টেকসই উন্নয়ন জনবান্ধব গণপরিবহন : আমাদের করনীয়’ শীর্ষক এক সেমিনারে এ ঘটনা ঘটে। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের ব্যানারে এ সেমিনার আয়োজন করা হলেও মূলত এর উদ্যোগত্তা সিডিএ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও এমপি ডা. আফসারুল আমিন পাশাপাশি সিটে বসা ছিলেন। সেমিনারে ফ্লাইওভারের কার্যকারিতার বিপরীতে মতামত তুলে ধরেন প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় এমপি ডা. আফসারুল আমিন উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। পরে পূর্তমন্ত্রীর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভুল বোঝাবুঝি হয়েছে বলে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যেতে উদ্যাত হন।

এসময় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের বাইরে অপেক্ষমান ডা. আফসারুল আমিনের সমর্থক ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন ধরনের শ্লোগান দিতে থাকে। পরে পূর্তমন্ত্রী আবারো উপরে উঠে গিয়ে জানান যে, তাকে বের হতে দেয়া হচ্ছেনা। এসময় সিডিএ চেয়ারম্যান আবদুচ সালাম ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ অন্যান্যরা এসে মন্ত্রীকে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে সহায়তা করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.