নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরীর চকবাজার এলাকার কাঁচাবাজার এলাকায় রহমান মার্কেটে আগুন লেগে মুঠোফোন বিক্রির দুটি দোকান পুড়ে গেছে।
আজ বুধবার ভোর পৌনে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে রহমান মার্কেটের একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Comments are closed.