সিইপিজেডে ছুরিকাঘাতে শ্রমিক খুন

চট্টগ্রাম অফিস : বিয়ের এক বছর ১০ দিনের মাথায় স্বামী খুন হলো।

গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে স্বামীর মরদেহ ধরে এভাবেই বিলাপ করছিলেন লাকী আক্তার। তাঁর স্বামী চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) শ্রমিক আলাউদ্দিন তামিম (২৫) গত সোমবার রাতে কারখানার কাছেই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।

সোমবার রাত নয়টার দিকে সিইপিজেডের ৪ নম্বর সড়কে আলাউদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। রাত একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আলাউদ্দিন ইপিজেডের রিজেন্সি নামে একটি কারখানার শ্রমিক। চট্টগ্রাম নগরের ফ্রিপোর্ট এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। পূর্বশত্রুতার জেরে তিনি খুন হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, রাত নয়টার দিকে কারখানা থেকে আলাউদ্দিনসহ তিনজন বের হওয়ার পর ৮-১০ জন যুবক এসে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। হামলাকারীরা ওই কারখানারই শ্রমিক বা আলাউদ্দিন তামিমের পূর্বপরিচিত বলে ধারণা করা হচ্ছে।

আলাউদ্দিনের পেটে দুটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

ইপিজেডের ভেতরে শ্রমিক খুন হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বেপজা। বেপজার মহাব্যবস্থাপক মো. খুরশিদ আলম বলেন, এর মধ্যে কীভাবে কারা এই হামলা করল বুঝতে পারছি না। আমরা ইতিমধ্যে নিরাপত্তা-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিয়েছি।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.