ঢাকা : রাজধানীর মহানগর গোয়েন্দা পুলিশ শুক্রবার মধ্যরাতে সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানকে গ্রেফতার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক শফিক রেহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানী ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২০১৫ সালের আগস্টে রাজধানীর পল্টন থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় শফিক রেহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শফিক রেহমানকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ। তিনি জানান, গত বছর পল্টন থানায় দায়েরকৃত একটি মামলায় শফিক রেহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান জানিয়েছেন, রাত দেড়টার দিকে একটি টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে বাসায় ঢোকেন তিন-চারজন লোক। এরপর তারা নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয়ে তাকে তুলে নিয়ে যান।

Comments are closed.