বিনোদন : সবার সামনে নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছেন সানি লিওন। বলিউড সিনেমার প্রযোজক হিসেবে নাম লেখাচ্ছেন সানি লিওন। তবে নিজে রোমান্টিক কিংবা ইরোটিক সিনেমায় অভিনয় করলেও প্রযোজক হিসেবে তার পছন্দ ড্রামা-থ্রিলারধর্মী সিনেমা। সিনেমার নাম কী হবে তা অবশ্য এখনো ঠিক হয়নি।
সিনেমা সম্পর্কে সানি লিওন বলেছেন, ‘আমরা আশা করছি এ বছর জুলাই-আগস্টের দিকে সিনেমাটির শুটিং শুরু করব। এটি একটি ড্রামা-থ্রিলার এবং সিনেমাটির মধ্য দিয়ে আমরা প্রযোজক হিসেবে আমাদের পরীক্ষাটা চালাতে চাইছি। আশা করছি সবকিছু ভালোভাবেই হবে।’
তিনি আরো বলেন, ‘সিনেমাটিতে আমি নিজেই অভিনয় করছি। সিনেমাটির বাকি বিষয়গুলো এখনো ঠিক হয়নি।’ সুপারহিরো সিনেমা নির্মাণেও তার আগ্রহ আছে জানিয়ে সানি বলেন, ‘সুপারহিরো সিনেমাও আমাদের চিন্তায় আছে। তবে সুপারহিরো সিনেমাটি আমরা এই সিনেমা শেষ করার পর শুরু করব।’

Comments are closed.