বিনোদন : ইন্ডিয়া টিভিতে শাহরুখ খান হিন্দি সিনে জগতে নিজেকে তুলে এনেছেন সেরাদের কাতারে। প্রচারিত ‘আপ কি আদালত’ নামের একটি টিভি শোতে তিনি বলেন, “আমি কখনই সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নেই না। এর বদলে উপস্থাপনা, বিভিন্ন ইভেন্টে কিংবা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান থেকে আয় করি। আমি শুধু সিনেমার নির্মাতাদের বলি, যদি সিনেমাটি বক্স অফিসে ভালো আয় করে, তাহলে তাদের ইচ্ছেমতো সম্মানী আমাকে দিতে।”
তিনি আরো বলেন, “আমি অভিনয়কে ব্যবসা হিসেবে ভাবি না। এটাই আমার সবচেয়ে ভালো লাগে যে আমি সিনেমায় অভিনয় করতে পারছি। সেইসঙ্গে একদিন আমি ভারতে একটি সিনেমা তৈরি করতে পারবো। যখন গোটা বিশ্বের মানুষ একটি সিনেমা দেখবে এবং বলবে যে এই সিনেমাটি ভারতে তৈরী হয়েছে,তখন আমি এটির একটি অংশ হতে চাই।”
“২২ বছর আগে শাহরুখ দাবী করেছিলেন যে, অমিতাভ বচ্চনের চেয়েও বড় অভিনেতা তিনি। ২২ বছর পর এখন আমি বুঝতে পেরেছি যে আমার কোন ধারণাই ছিলো না যে কীভাবে একজন ভালো অভিনেতা হয়, ওটা ছিলো আমার শিক্ষার অভাবের কারণে। আমার দাম্ভিকতা বেশ শিশুসুলভ ছিলো। এমনকি এই ৫০ বছর বয়সে এসেও আমি মাঝেমধ্যে শিশুসুলভ আচরণ করি।

Comments are closed.