হাসপাতালে রনদীপ হুদা

বিনোদন : গতকাল সন্ধ্যার পর সুপারস্টার অভিনেতা সালমান খানের আসন্ন সিনেমা ‘সুলতান’-এর শুটিং এসেছিলেন অভিনেতা রনদীপ হুদা। কুস্তি নিয়ে এই ছবিতে তাকে সালমানের কোচ হিসেবে দেখা যাবে। আর শুটিং স্পটে এসেই পেটের ব্যথায় কুঁকড়ে উঠেন রনদীপ হুদা। তারপর দ্রুতবেগে হাসপাতাল নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, বেশকিছু দিন ধরেই পেটে ব্যথা অনুভব করছিলেন রনদীপ হুদা। কিন্তু গতকাল যখন তিনি দিল্লীতে ‘সুলতান’-এর শুটিংস্পটে গেলেন ঠিক তখনই পেটে মারাত্মক ব্যথা অনুভব করেন। সাথে সাথে শুটিং বন্ধ করে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লীর ফরটিস হাসপাতালে। সেখানে নিলে দায়িত্বরত চিকিৎসকরা তার পেটে ‘এপেন্ডিকস’-এর ব্যথার কথা জানান। এবং আজকেই অস্ত্রপচারের কথা বলেন! সব ঠিকঠাক থাকলে আজকেই তার অপারেশনের কথা রয়েছে।

বলিউডের সবসময়ই ফ্যাশনেবলও থাকেন। চরিত্রের প্রয়োজনে যেকোনো বেশ ধারন করতে পারেন। বৈচিত্রময় চরিত্রে অভিনয়ে জুরি নেই বলিউডের মেনলি হিরোদের অন্যতম রনদীপ হুদার। এই দুর্দান্ত অভিনেতাকে এবার দেখা যাবে আলি জাফর পরিচালিত ‘সুলতান’-এ। এছাড়া নির্মাতা অমুং কুমারের ‘সর্বজিৎ’-এ দেখা যাবে তাকে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.