ভারতের গোপন ‘শিশু খামার

আন্তর্জাতিক : ভারতে সন্ধান মিলেছে মানব শিশুর খামারের। দেশটির মধ্যপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে অভিযানে চালিয়ে ওই ‘শিশু খামার’ আবিষ্কার করেছে স্থানীয় পুলিশ। তারা জানায়, অনাকাঙ্ক্ষিতভাবে জন্ম নেয়া সদ্যোজাতদের বিক্রি কিংবা বিনিময় করা হয় এখানে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ধর্ষণ কিংবা বিবাহবহির্ভূত সম্পর্কের ফলে গর্ভবতী হওয়া নারীদের প্রসবের ব্যবস্থা করা হয় মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার পলাশ হাসপাতালে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে সেখান থেকে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তবে বাকিদের আগেই বিক্রি করে দেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

এ ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দাসত্ব এবং পতিতাবৃত্তিতে বাধ্য করানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতীক কুমার জানান, তরুণীদের কাছ থেকে ‘অনাকাঙ্ক্ষিত’ শিশু সংগ্রহে নিজস্ব এজেন্ট ব্যবহার করতো ৩০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালটি।

পুলিশ জানায়, অনেক দম্পতি কন্যাশিশু বদল করে ছেলেশিশু কিংবা ছেলেশিশুর বদলে কন্যাশিশু নিয়ে থাকে হাসপাতালটি থেকে। এভাবে হাসপাতালে চলে শিশু বদলের কাজও।

এ বিভাগের আরও খবর

Comments are closed.