চট্টগ্রামে থেকে মুফতি হারুন ফের গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : জামিনে মুক্তি পেয়ে চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় কারা ফটকে ফের আটক হয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি হারুন ইজাহার।

মঙ্গলবার দুপুর নগরীর লালদীঘির পাড়স্থ কেন্দ্রিয় কারাগারের গেইট থেকে সিএমপি’র কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন মুফতি হারুন ইজাহারকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ লালদীঘি এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একটি নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

হারুন ইজাহার হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির কারাবন্দি মুফতি ইজাহারুল ইসলামের ছেলে।

উল্লেখ্য ২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি ইজাহারুল ইসলামের পরিচালিত নগরীর লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ২ জন ছাত্র নিহত ও ৩ জন আহত হয়। বিস্ফোরণের পর পরই পুলিশ মাদ্রাসাটি ঘেরাও করে চারটি তাজা গ্রেনেড এবং ১৮ বোতল এসিড উদ্ধার করেছিল।

বিস্ফোরণের দুদিন পর ৯ অক্টোবর মুফতি হারুন ইজাহারকে আটকের পর এ ঘটনায় দায়ের হওয়া তিনটি এবং পরবর্তীতে নাশকতার ৮টি মামলাসহ মোট ১১টি মামলায় তাকে আসামী করা হয়। সব কয়টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন আদেশ আসার পর মঙ্গলবার দুপুরে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। মুক্তিপেয়ে কারাগার থেকে বেরিয়ে আসার সাথে সাথে পূর্ব থেকে দাড়িয়ে থাকা পুলিশ তাকে আটক করে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.