সৌদি আরব সফরে যাচ্ছেন ওবামা

আন্তর্জাতিক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করতে সফরে যাচ্ছেন। এ ছাড়াও গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন ওবামা।

ওবামার এ সফর সম্পর্কে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়েছে। সম্মেলনে দুই দেশের মধ্যকার ৭১ বছরের পুরোনো কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের টান টান অবস্থার আভাস পাওয়া গেছে। খবর বিবিসি অনলাইন।

খবরে আরো জাননো হয়েছে, সফরে বারাক ওবামার সঙ্গী হচ্ছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। এই সফরের বিষয়ে কার্টার বলেছেন, আরব উপসাগরের দেশগুলোর কাছে সামরিক ও নৌ অভিযানের সাহায্য চাওয়া হবে। আর সেটা এই অঞ্চলে ইরানের নানা অস্থিতিশীল কার্যক্রমকে প্রতিহত করার জন্যই প্রয়োজন।

সৌদি আরব সফর শেষে আগামী সপ্তাহে বারাক ওবামা যুক্তরাজ্য ও জার্মানি সফর করবেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.