কুমিল্লায় বিএনপির ইউপি নির্বাচন বর্জন

কুমিল্লা প্রতিনিধি : কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগে কুমিল্লায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

আজ শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় নিজ নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কুমিল্লার কালিবাজার ইউপির বিএনপি প্রার্থী আলী হোসেন বলেন, ১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রে শুক্রবার (২২ এপ্রিল) রাতেই দখল করে সরকার দলীয় লোকজন ব্যালট বাক্স ভরে রেখেছেন। আর ৫টি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে।

অপরদিকে, লাকসাম পূর্ব ইউপির বিএনপি প্রার্থী নুরুন্নবী চৌধুরী জনান, ভোট শুরুর আগেই নৌকা প্রতীকের নেতাকর্মীরা কেন্দ্র দখল ও আমাদের এজেন্টদের মারধর করে বের করে দিয়েছেন। সাধারণ ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে বাধা দিচ্ছেন। তাদের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে রেখেছে। যার ফলে ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে আসতে ভয় পাচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.