আন্তর্জাতিক : শুক্রবার বিকেলে এক অতি-উৎসাহী সমর্থক তাঁর সঙ্গে সেলফি তুলতে গেলে রাগের মাথায় সমর্থকে সজোরে ঘুষি মারেন বামফ্রন্ট চেয়ারম্যান ও বর্ষীয়ান নেতা বিমান বসু।
ঘটনার আকস্মিকতায় চমকে যান উপস্থিত নেতা-কর্মীরা। সঙ্গে সঙ্গে শান্ত করা হয় বর্ষীয়ান নেতাকে। ততক্ষণে ঘুষি খাওয়া ওই সমর্থককেও সরিয়ে নেয়া হয়। তিনি নিজেও আর ঘটনাস্থলে থাকার সাহস দেখাননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতায় শুক্রবার বিকেল পাঁচটায় তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজারে জোট প্রার্থী সুরজিৎ ঘোষের সমর্থনে মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেসময় দলের এক সমর্থক তাঁর পাশে দাঁড়িয়ে তুলতে চেয়েছিলেন একটি সেলফি। ফোন বের করে হাত বাড়িয়ে সেলফি তোলার জন্য তৈরিও হয়ে যান ওই সমর্থক। কিন্তু, হঠাৎই মেজাজ হারান বিমান বসু। ঘুষি চালিয়ে দেন ওই সমর্থকের মুখে। এই রকম কাজ দেখে মেজাজ ধরে রাখতে পারলেন না পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Comments are closed.