সৌদিআরব ১০বিলিয়ন ডলার ঋন নিচ্ছে

মোরশেদ রানা : সৌদিআরব,তেলের মুল্য কমে যাওয়ায় দেশটির চাহিদা মিটাতে ঋন নিতে বাধ্য হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশটি আট বিলিয়ন ডলার ঋণ নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বাড়তে থাকা চাহিদার কারণে দেশটির অর্থ মন্ত্রণালয় ঋণের পরিমাণ বাড়াতে বাধ্য হয়।

১৯৯০ সালে ইরাকের কুয়েত দখলের সময় ঋণ নেয়ার ২৫ বছর পর তেল রপ্তানির আয় কমে যাওয়ায় ফের ঋণ নিতে বাধ্য হচ্ছে সৌদি আরব।
গত বছর দেশটির তেল রপ্তানি আয় ২৩ শতাংশ হ্রাস পেয়েছে। চলতি মাসের শেষের দিকে ঋণ চুক্তিটি চূড়ান্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। এই ঋণ গ্রহণে অভ্যন্তরীণ ব্যাংকগুলোর উপর সৌদি আরবের নির্ভরতা কমে যাবে।

বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারী দেশগুলোর সঙ্গে তেল উত্তোলন কমানোর এক আলোচনা ব্যর্থ হওয়ার পর বিদেশি ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদিআরব।
২০১৪ সালের জুন থেকে বিশ্ব বাজারে তেলের মূল্য দুই-তৃতীয়াংশ কমে যাওয়ায় অপরিশোধিত তেলের দর পতনের হলে গত বছর সৌদি আরবের বাজেট ৯৮ বিলিয়ন ডলারে ঘাটতি দেখাদেয়।

পরিস্থিতি সামলাতে সরকারি ভরতুকি কমিয়ে কর ও বিদ্যুৎ, জ্বালানির মূল্য বৃদ্ধি করে সৌদিআরব সরকার।

এ বিভাগের আরও খবর

Comments are closed.