খেলাধুলা : আজ লা লিগার রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচটি খেলতে পারবে না ক্রিস্টিয়ানো রোনালদো। দুই দিন আগে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার কারণে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে হবে দর্শক হয়েই।
পর্তুগিজ এই তারকার খুবই আগ্রহী ছিলেন খেলার ব্যাপারে। কিন্তু রাজি নন কোচ জিনেদিন জিদান। দলের স্বার্থেই রোনালদোকে অনেকটা জোর করে বিশ্রাম দিয়েছেন তিনি।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। ওই ম্যাচে বরং দলের সেরা খেলোয়াড়কে আরও বেশি দরকার হবে জিদানের।
এ মৌসুমে লা লিগায় ও চ্যাম্পিয়নস লিগে দলের হয়ে খেলেছেন প্রতিটি ম্যাচ। দলের জন্য সব সময়ই নিজেকে উজাড় করে দিতে চান রোনালদো। সে কারণেই কিছুটা চোট থাকলেও মাঠে নামতে চেয়েছিলেন আজ। কিন্তু বড় স্বার্থের কথা ভেবেই আজ রোনালদোকে বিশ্রাম দিয়েছেন জিদান, ‘চোটটা খুব গুরুতর কিছু নয়। কিন্তু আমার সোজা কথা, আজ রোনালদো খেলবে না। ও খেলতে খুবই আগ্রহী, কিন্তু তারপরেও ওকে বাড়িতে বসেই খেলা দেখতে হবে। এটা যদি ফাইনালও হতো, আমি ওকে খেলানোর ঝুঁকি নিতাম না।’
তবে বিশ্রামের কড়া নির্দেশ দিলেও রোনালদোর দলকে সাহায্য করার মানসিকতা নিয়ে মুগ্ধ জিদান, ‘একজন কোচের জন্য এর চেয়ে বড় ব্যাপার আর কী হতে পারে!

Comments are closed.