রাঙামাটিতে মুসুল্লিদের বিভিন্ন হোটেলে হামলা, আটক ৬

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি শহরের আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকান্ড চলে এমন অভিযোগ তুলে রাঙামাটির রিজার্ভ বাজারের বেশ কয়েকটি হোটেলে ভাঙচুর চালিয়েছে মুসুল্লিরা। এসময় অন্তত চারটি হোটেলে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং ৬ নারীকে আটক করা হয়।

শুক্রবার দুপরে জুম্মার নামাজ শেষে রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে কয়েকশ মুসুল্লি মসজিদের সামনের হোটেল আল হেলালে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় হোটেলটি থেকে অন্তত চারজন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। হোটেল মালিক, ম্যানেজারসহ কর্মচারিরা পালিয়ে যায়।

একই সময় একই অভিযোগ পাশ্ববর্তী হোটেল প্রবাসী, হোটেল স্টার, হোটেল হিলসিটিতেও হামলা চালানো হয়। এই হোটেলগুলো থেকে আরো দুই নারীকে আটক করা হয়। এসময় উত্তেজিত মুসুল্লিদের হামলায় দুই নারী আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রণ করে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মো. শহীদুল্লাহ বলেন, হোটেলে অনৈতিক কর্মকান্ড চলছে এমন অভিযোগে মুসুল্লিরা উত্তেজিত হয়ে কয়েকটি হোটেলে হামলা চালায়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ছয় মহিলাকে আটক করেছে। এসময় দুই মহিলা আহত হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.