বিনোদন : বর্তমান বিশ্বে সুন্দরী তারকাদের সবাইকে পেছনে ফেলে ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ওম্যান’ খেতাব জিতেছেন ৪৭ বছর বয়সী জেনিফার অ্যানিস্টন। গত বছর এই খেতাবটি জিতেছিলেন হলিউড অভিনেত্রী সান্দ্রা বুলক।
হলিউডের এ তারকাকে ২০১৬ সালের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ওম্যান’ খেতাব দিয়েছে পিপলস ম্যাগাজিন। তিনি মনে করছেন তাকে একটু বেশিই প্রশংসা করা হয়েছে।
তিনি বলেন, গত কয়েক বছর তিনি তার বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে খেয়াল রাখছেন। বিশেষ করে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়েছেন তিনি। তার মতে, শারীরিক কসরত করেই আজ তিনি এতোটা সুন্দর হতে পেরেছেন। পিপলস ম্যাগাজিনের দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে জেনিফার বলেন, ‘হায় ঈশ্বর এটি কি হলো! বিষয়টি খুব আনন্দের তবে আমার কাছে এটি এখন ছেলেমানুষি ব্যাপার।’
নিজের কথা বলতে গিয়ে ডায়েটের বিষয়ে হলিউডের এই অভিনেত্রী জানান, তার ডায়েটের মেন্যু খুবই ভয়াবহ। শুধু মিল্ক শেক এবং ফ্রেঞ্চ ফ্রাই খান তিনি।

Comments are closed.