তথ্য ও প্রযুক্তি : জীবনে একটা বাস্তব সত্য অন্ধকারে কিছু দেখা অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে মার্কন গবেষকেরা। কৃত্রিম চোখ লাগানো ফলে অন্ধকারেও সবকিছু পরিষ্কার দেখা যাবে।
গলদা চিংড়ি (লবস্টার) ও আফ্রিকান এক জাতের মাছের চোখের সেরা বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে কৃত্রিম এই চোখ তৈরি করেছেন বলে দাবি করেছেন মার্কিন গবেষকেরা।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করছেন, সেন্সর যন্ত্রাংশের পরিবর্তে লেন্সের ভেতর ইমেজিং সিস্টেমের সংবেদনশীলতার ক্ষেত্রে উন্নতি করেছেন তাঁরা। এই কৃত্রিম চোখ চিকিৎসা, দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার, মহাকাশে গ্রহ অনুসন্ধানী টেলিস্কোপে ব্যবহার করা যাবে। অন্ধকারে এর সাহায্যে দিনের মতো পরিষ্কার দেখা যাবে। তথ্যসূত্র: পিটিআই।

Comments are closed.