নিজস্ব সংবাদদাতা : ফটোজার্নালিস্টদের কাজটি চ্যালেঞ্জই। কঠিণ কাজটিই তারা নিয়মিত জীবনের ঝুঁকি নিয়ে করছে ।ছবি আর প্রতিবেদন একে অপরের পরিপূরক । একটি সংবাদকে বিশ্বাসযোগ্য করতে ছবির কোনো বিকল্প নেই, কথাগুলো বলেন চসিক মেয়র বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে ।
গত ২২এপ্রিল শুক্রবার সন্ধ্যা ছয়টায় নগরীর আগ্রাবাদের এমব্রোসিয়া রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সাংবাদিক দেব প্রসাদ দেবু ও মঞ্জুরুল আলম মঞ্জুকে সংবর্ধণা দেওয়া হয় ।বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি সালাউদ্দিন রেজা, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, দৈনিক কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু, হিন্দু মুসলিম মৈত্রী ফাউন্ডেশনের সভাপতি মো. এনায়েত উল্লাহ, বাংলাদেশ নিউজ অ্যাজেন্সির সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সিটি মেয়র বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের জন্য একটি কার্যালয়ের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।

Comments are closed.