মহসিন কলেজে আধিপত্য বিরোধে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা :  চট্টগ্রাম নগরীর সরকারি হাজী মুহ‍াম্মদ মহসিন কলেজে  আধিপত্য নিয়ে বিরোধে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে।  এসময় গুলিবর্ষণ এবং ভাংচুরের ঘটনাও ঘটেছে।

আজ শনিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে মহসিন কলেজের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ এসে পৌছলে কিছুটা স্বভাবিক হয় পরিস্থিতি বর্তমানে কলেজে পুলিশ মোতায়েন রয়েছে ।

বিশ্বস্থ সূত্রে জানা যায়  গত ১৬ ডিসেম্বর চট্টগ্রাম সরকারি কলেজ ও মহসিন কলেজকে শিবিরমুক্ত করে দখল নেয়ার পর থেকে সেখানে ছাত্রলীগে দুটি পক্ষ সৃষ্টি হয়।দুটি পক্ষের মধ্যে এক পক্ষ বহিরাগত তারা মহসিন কলেজে ঢুকতে না পেরে সড়কে একটি মোটর সাইকেল ভাংচুর করে।  এরপর তারা চট্টগ্রাম সরকারি কলেজের ক্যাম্পাসে গিয়ে পুলিশ ফাঁড়ির ক্যান্টিনে ভাংচুর চালায়।  পুলিশ ঘটনাস্থলে যাবার পর তারা পালিয়ে যায়।মারামারিতে ঐশিক পাল জিতু (২২), ফখরুদ্দিন আল ফয়সাল (২২) ও মাইমুন উদ্দিন মামুন নামে মহসিন কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

 

 

 

এ বিভাগের আরও খবর

Comments are closed.