সিটিনিউজবিডি : ”রাস্তায় ভিক্ষার চেয়ে ডান্সবারে নাচা ভালো’ বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এর আগে মুম্বাইয়ের ডান্সবারগুলোতে অশ্লীল নৃত্যের অভিযোগ এনে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছিল। ওই আবেদনের শুনানি চলাকালীন সোমবার সুপ্রিম কোর্ট ওই মন্তব্য করে। খবর এনডিটিভির। আবেদনে বলা হয়, বারের ভেতরে যা হয়, তা অশ্লীলতা ছাড়া কিছু নয়। এর জবাবে আদালত বলেন, রাস্তায় ভিক্ষা করা অথবা আপত্তিকর কাজের মাধ্যমে উপার্জনের চেয়ে নৃত্য করা অনেক ভালো। এই মানসিকতা নিষিদ্ধ হতে পারে না…এটিকে আমরা শিল্পের চর্চা হিসেবে দেখছি। আদালত আরো বলেন, এটি ২০১৬ সাল। নৃত্য এখন একটি প্রতিষ্ঠিত পেশা। কিন্তু এটা যদি অশ্লীল হয়, তাহলে এর কোনো আইনি বৈধতা নেই। ২০০৫ সাল থেকে ভারতের মহারাষ্ট্র সরকার একটি বিল পাস করে শত শত ডান্স বার নিষিদ্ধ ঘোষণা করে। সর্বোচ্চ আদালত এসব বার পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই আবেদনের জবাবে আদালত শর্ত সাপেক্ষে বারগুলোকে লাইসেন্স দেওয়ার নির্দেশ দেয়। তবে মহারাষ্ট্র সরকার আদালতের এই নির্দেশের জবাবে বলছে, লাইসেন্স দেওয়া অসম্ভব।
এ বিভাগের আরও খবর

Comments are closed.