৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ বিপাশা এবং কারান

বিনোদন : আগামী ৩০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বিপাশা বসু এবং কারান সিং গ্রোভার। জানা গেল বিপাশার বিয়েটাও হবে বাঙালি আচার-প্রথা মেনেই।

টাইমস অফ ইন্ডিয়া আরো জানায়, ভারতীয় ঐতিহ্য অনুসারেই সম্পন্ন পুরো আনুষ্ঠানিকতা। মেহেদী এবং সংগীত উৎসব অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হবে ৩০ এপ্রিল, বিয়ের দিন সকালে। অপরদিকে দক্ষিণ মুম্বাইয়ের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া বিয়েটি সম্পন্ন হবে বাঙালি রীতিতে। তার বাবা-মা কলকাতা থেকে উড়ে এসেছেন তার কাজে সাহায্য করতে।”

এটি হতে যাচ্ছে কারানের তৃতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী শ্রদ্ধা নিগাম এবং জেনিফার উইঙ্গেটের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। অপরদিকে এর আগে জন আব্রাহাম, দিনো মোরিয়া এবং হারমান বাওয়েজার সঙ্গে সম্পর্ক গড়লেও এটিই প্রথম বিয়ে বিপাশার।

পারিবারিক আয়োজনে বিয়ে করলেও হিন্দি সিনে তারকাদের অনেকেই পরে জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন রুপালি জগতের বন্ধুদের জন্য। তবে বিপাশা আর কারান ঠিক করেছেন, এরকম কোন কিছুর আয়োজন করবেন না তারা। “এর বদলে বিয়ের রাতে তারা ছোটখাটো একটি পার্টির আয়োজন করবেন। এই আয়োজনটিতে উপস্থিত থাকবেন বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা।”- এমনটাই জানিয়েছে সূত্র।

এ বিভাগের আরও খবর

Comments are closed.