‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ হিরো শাহরুখপুত্র আরিয়ান?

বিনোদন : প্রখ্যাত নির্মাতা প্রযোজক ও অভিনেতা করন যোহর চমকপ্রদ একটি ঘোষণা দিয়েছিলেন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার সিক্যুয়াল করবেন। ওই ছবিতেই শাহরুখের বড় ছেলে আরিয়ানের অভিষেক হওয়ার কথা বলে! করন যোহর শিগগিরই হাত দিচ্ছেন তার নতুন ছবিতে।

করন যোহর গত বছরে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি তার ব্লকবাস্টার সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সিক্যুয়াল করবেন। এমনকি ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ানেরও হিরো হিসেবে বলিউডে অভিষেক হতে পারে এই সিনেমায়। কিন্তু পরবর্তীতে শাহরুখ করনের এই ইঙ্গিতকে প্রত্যাখ্যান করেন। অভিনয়ের আগে ছেলেকে পড়াশোনা শেষ করতে হবে বলেও শাহরুখ মন্তব্য করেছিলেন। এবার করনও যেন ভোল পাল্টে সেই পথেই হাঁটছেন!

সম্প্রতি আরিয়ান না থাকলেও এরপরও ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সিক্যুয়ালে নাকি সবার জন্য বেশ চমক থাকছে বলে মন্তব্য করেন করন যোহর।
প্রসঙ্গত,বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে নির্মাতা, অভিনেতা ও প্রযোজক করন যোহরের সম্পর্কটা বেশ পুরনো। এমনকি বলিউডে শাহরুখ খানের ‘কিং খান’ হয়ে উঠার পেছনেও অনেকটা অবদান আছে করনের।

এ বিভাগের আরও খবর

Comments are closed.