শ্রমিকদের অধিকার আদায়ে পাশে আছি- থাকবো – মেয়র আ জ ম নাছির

চট্টগ্রাম  :   চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শ্রমিকদের রক্ত ও ঘামে বিশ্ব সভ্যতা গড়ে উঠেছে। শ্রমিকদের অবহেলা বা তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা শুভ লক্ষণ নয়।মে দিবস শ্রমিকদের অধিকার বুঝে নেয়ার দিন, দৃপ্ত শপথে বলিয়ান হয়ে উৎসব করার দিন। তিনি বলেন, ১৩০ বছর আগে ১৮৮৬ সনের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকেরা ৮ ঘন্টা কর্ম দিবসের দাবীতে সংগ্রাম করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন। সেই ঐতিহাসিক দিবসকে সামনে রেখে পরবর্তীতে বিশ্ব শ্রমিক সমাজ শোষণ-বঞ্চনার বিরুদ্ধে অধিকার আদায়ের সংগ্রাম চালিয়েছে। মেয়র আরো বলেন, শ্রমিক সমাজ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকা শক্তি। সেই সকল শ্রমিকদের ঘামে ভেজা শ্রমের উপর ভর করেই সরকার ২০২১ সালের ভিশন ‘রূপকল্পের বাংলাদেশ’ বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। বক্তব্যে সিটি মেয়র আরো বলেন, বাংলাদেশকে নিম্ন মধ্য আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে শ্রমিক সমাজকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

নিজেদের অধিকার আদায়ে সব সংকীর্ণতা, স্বার্থপরতা পরিহার করে সামষ্টিক স্বার্থের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। ১ মে ২০১৬ রবিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান অতিথি আরো বলেন, হকারদেরকে পূনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে পরিকল্পনা গ্রহণ করেছে- হকার সমাজের প্রতি শ্রদ্ধা,সম্মান এবং তাদের অধিকার সংরক্ষণের বিষয়টি মাথায় রেখেই তা করা হয়েছে। চট্টগ্রাম নগরীকে একটি পরিবেশ বান্ধব আধুনিক,স্মার্ট নগরীতে রূপান্তর করার জন্য শ্রমিক সমাজের ঐকান্তিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। সিটি মেয়র বলেন,হকার ও শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবী আদায়ের আন্দোলনে পাশে আছি থাকবো। জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে ও শফি বাঙালির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা কেন্দ্রীয় শ্রমিক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শফর আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের মেহনতি মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ভূমিহীনদের পূনর্বাসন, বন্ধ মিল কারখানা চালু, গার্মেণ্টস শিল্প শ্রমিকের মজুরি বৃদ্ধি,পে কমিশন ঘোষণা, মঞ্জুরি কমিশন গঠনসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করেছেন।

শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন- নগর আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি শফিউল আজম, ৩৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আসলাম হোসেন, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,এইচএম সোহেল, আবদুল কাদের, মাজহারুল ইসলাম, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, আবদুল মতিন মাস্টার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মচারী লীগের সভাপতি দোস্ত মোহাম্মদ,সাধারণ সম্পাদক মোরশেদ আলম, কার্যকরি সভাপতি জাহেদুল আলম, যমুনা কর্মচারী ইউনিয়নের সভাপতি ইয়াকুব, মহিলা শ্রমিক লীগের সভাপতি নাসরিন আকতার, সাধারণ সম্পাদক আনোয়ারা আলম, ইদ্রিস হাওলাদারসহ বেসিক ইউনিয়ন, ওয়াসা শ্রমিক কর্মচারী ইউয়িনের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কার্যকরি সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি ছৈয়দুল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি আবু তাহের জিহাদী, সাধারণ সম্পাদক আবুল কাসেম, কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, বন্দর শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সহ-সভাপতি রফি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুস ছাদেক নান্না, সদস্য নাঈমুল ইসলাম ফটিক, বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী লীগের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর, পতিঙ্গা বেড়িবাধ সমবায় সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নুরুল আলম লেদু, সাধারণ সম্পাদক মো. শফি, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার সমিতির সভাপতি মিরন হোসেন মিরন, সহ-সভাপতি নুরুল আমিন মিয়া, শাহআলম ভূঞা, চট্টগ্রাম হকার লীগের সভাপতি ঋষি বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. হারুন, সিটি হকার্স লীগের সাধারণ সম্পাদক আজগর, ঘাট ঘুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজা, আমিন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের কার্যকরি সভাপতি মো. ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, কোষ্টার হ্যাজ শ্রমিক ইউনিয়নের বাবুল মাঝি, আলমগীর, জসিম উদ্দিন, বিপনী বিতান দোকান কর্মচারী সমিতির সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, জহুর মার্কেট দোকান কর্মচারী সমিতির সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ বড়ুয়া, তামাকুন্ড লেইন দোকান কর্মচারী সমিতির সভাপতি বখতেয়ার, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, লাখী প্লাজা দোকান কর্মচারী সমিতির সভাপতি জাহাঙ্গীর বেগ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নাসিরাবাদ আঞ্চলিক শ্রমিক লীগের পক্ষে জেমসন এন্ড নিকলসন সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএসআরএম এর সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক বাদশা ও বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.