চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮ নং সরংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস নিলু নাগের নতুন ওয়ার্ড কার্যালয় ২ মে ২০১৬ খ্রি. সোমবার নগরীর কবি নজরুল ইসলাম সড়কে উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন ফিতা কেটে নতুন এ কার্যালয়টির শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে অত্র ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর জহির আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র দেবাশিষ পালিত, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, চট্টগ্রাম মহানগর আওয়ামলীগএর বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, গোলাম মোহাম্মদ জোবায়ের, মো. সলিম উল্লা বাচ্চু, মোরশেদ আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভীন জেসী, ফারহানা জাবেদ, ফেরদৌসী আকবর, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ সম্পাদক শওকত হোছাইন, মুক্তিযোদ্ধা অমল মিত্র, সমাজ সেবক ডা. ললিত, জন্মাষ্ঠমি উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এড. তপন কান্তি দাশ, মহানগর আওয়ামীযুবলীগ এর যুগ্ম আহবায়ক মাহবুল হক সুমন, কেন্দ্রীয় যুবলীগের সহ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইবনে সালাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক আতাউল্লা চৌধুরী, সাংগনিক সম্পাদ মো. সানা উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা আনিসুর রহমান,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারন সম্পাদক নুরুল আজম রনি, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা এয়াছির আরাফাত, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা মাঈনুল হক লিমন, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সাধারন সম্পাদক এনামুল হক মিলন, জি এস আশিকুন নবী চৌধুরী সহ স্থানীয় আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, আওয়ামীযুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুধি সমাবেশে প্রধান অতিথির ভাষনে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরদের জন্য কার্যালয়ের ব্যবস্থা করা মেয়রের দায়িত্ব। দায়িত্বের অংশ হিসেবে ৩০ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর এর কার্যালয়টিকে সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগের জন্য বরাদ্দ প্রদান করা হলো। তিনি বলেন, নগরবাসী স্ব স্ব ওয়ার্ড থেকে তাদের সেবা শতভাগ পাওয়ার অধিকার রাখে। সে লক্ষে স্থানীয় কাউন্সিলরবৃন্দ নাগরিক সেবা দিয়ে যাচ্ছেন। সিটি মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত হয় নাগরিকদের হোল্ডিং ট্যাক্সের উপর। হোল্ডিং ট্যাক্সের বিষয়ে একটি মহল নানামূখী মিথ্যাচারে লিপ্ত। কারন ট্যাক্স আদায়ে ব্যর্থ হলে জনগনের প্রাপ্তি ও প্রত্যাশা পূরণেও সিটি কর্পোরেশন ব্যর্থ হবে। মেয়র বলেন, কারো বিদ্বেষমুলক মিথ্যাচারে নগরবাসী বিভ্রান্ত হবে না এবং নাগরিক সেবা কোন মহল বাধাগ্রস্থ করতে পারবে না। সকল ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তর করা হবে। তিনি বলেন, রাতে আবর্জনা অপসারন, ডোর টু ডোর আবর্জনা সংগ্রহ ও অপসারন, বিউটিফিকেশন, আলোকায়ন ও উন্নয়নের ক্ষেত্রে কোন ষড়যন্ত্রই বাধা হতে পারবে না। নগরবাসী শতশভাগ সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া দেয়া হবে। মেয়র তাঁর গৃহিত কর্মকান্ডে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

Comments are closed.