আন্তর্জাতিক : যুদ্ধক্ষেত্রে থাকা হাসপাতাল, স্বাস্থ্য কর্মী ও রোগীদের নিরাপত্তার দাবি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করেছে। সিরিয়ার আলেপ্পোতে আল কুদস নামে একটি হাসপাতালে হামলা চালালে ৩৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় যুদ্ধক্ষেত্রে থাকা হাসপাতাল, স্বাস্থ্য কর্মী ও রোগীদের নিরাপত্তা দাবি করে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
বিমান হামলা চালিয়ে হাসপাতালটি একেবারে গুড়িয়ে দেয়া হয়, নিহত হয় রোগী এবং চিকিৎসকেরাও। এটি ছিল আন্তর্জাতিক সংস্থা মেডিসে স ফ্রঁতিয়ে বা এমএসএফ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের সমর্থনে পরিচালিত। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বক্তব্য, হাসপাতালের উপর সরাসরি এবং আন্তর্জাতিক হামলা যুদ্ধাপরাধের শামিল। এদিকে সদস্য রাষ্ট্রগুলোকে নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব মেনে চলার অনুরোধ জানিয়ে এমএসএফের প্রেসিডেন্ট জোয়ান লিউ বলছেন, ‘আমরা রোগীদের পেছনে ফেলে রেখে যাব না, চুপচাপও বসে থাকবো না’। কেউ যদি স্বাস্থ্য সেবা পেতে চায় কিংবা দিতে চায়, তাকে মৃত্যুদণ্ড দেয়া যাবে না।

Comments are closed.