ট্রাম্পের বড় জয়, সরে দাঁড়ালেন ক্রুজ

আন্তর্জাতিক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের দৌড়ে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারিতে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় হারের পর সরে দাঁড়িয়েছেন টেড ক্রুজ। এদিকে টেড ক্রুজের দেয়া এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তাকে একজন শক্ত আর চৌকস প্রতিদ্বন্দ্বী বলে বর্ণনা করেছেন। কিন্তু এর আগে দুজনেই একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ইন্ডিয়ানাই ছিল ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর জন্য টেড ক্রুজের শেষ সুযোগ। তারা সেই চেষ্টাও করেছেন। কিন্তু তাতে কোন কাজ হয়নি। যেমনটা টেড ক্রুজ বলেছেন, আমরা আমাদের সাধ্যমত সব করেছি। কিন্তু ভোটাররা অন্য পথ বেছে নিয়েছেন। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন বার্নি স্যান্ডার্স।

এ বিভাগের আরও খবর

Comments are closed.