ক্যারামেল পুডিং:

রুমি, রান্নাঘর : ডিমের পুডিং খাবারের পছন্দের তালিকায় যদি না থাকে, তাহলে আপনি খুব বড় ধরণের সুস্বাদু খাবার থেকে বঞ্চিত হয়ে আছেন। তাই এই সুস্বাদু খাবারের স্বাদপেতে একবার আপনি খেয়ে দেখতে পারেন। আপনি চাইলে এই খাবারটি আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন।

উপকরণঃ দুধ ১ কেজি, ডিম ৪ টি, চিনি স্বাদমত, ভ্যানিলা এসেন্স ১/২ চা চামচ, কনডেন্স মিল্ক ১/২ কাপ, গুড়ো দুধ ৩ টেবিল চামচ, পানি ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী : ১ কেজি দুধ চুলাতে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। অর্ধেক পরিমাণ হলে নামিয়ে নিন। দুধ ঠাণ্ডা হলে এর মধ্যে ৪ টি ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স, কনডেন্স মিল্ক, গুড়ো দুধ দিয়ে ভাল করে বিট করে নিন। এবার ঢাকনাসহ ১ টি স্টিলের বাটি নিন। বাটিতে ৩ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ পানি দিন। বাটিটি কম আঁচে চুলার ওপর রাখুন। একটু পর পর বাটি ঘুড়িয়ে দিন। চিনি লালচে হলে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এবার দুধের মিশ্রণ এই বাটিতে ঢেলে ঢাকনা লাগিয়ে দিন। আর একটি বড় পাত্রের মধ্যে বাটিটি বসিয়ে পাত্রে অল্প পানি দিন। পানি যেন দুধের বাটির মাঝ বরাবর থাকে। এবার দুধের বাটির উপর ভারি কিছু দিয়ে ভার দিয়ে পানিসহ বড় পাত্রটি চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে দিন। এভাবে ৪০- ৫০ মিনিট মাঝারি আঁচে ভাপ দিতে হবে। এরপর নামিয়ে নিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.