নগরীতে ৪৭৬ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার

চট্টগ্রাম :  চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মোকতার হোসেন মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) জনাব আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক/জনাব জনাব শাহাদাৎ হোসেন খান, এসআই/ মোঃ মনিরুল ইসলাম’গণের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস টিম কোতোয়ালী থানাধীন আজ ৮ এপ্রিল বিকাল ০৩.০০ ঘটিকার সময় আইস ফ্যাক্টোরী রোড সংলগ্ন বাস্তুহারা কলোনীতে (বরিশাল কলোনী) মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে আসামী ১) মাসুমা খাতুন (৫০), স্বামী-মৃত আব্দুল বারেক, সাং-খোয়া, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, ২) মোঃ রাসেল মিয়া (১৯), পিতা-মোঃ হান্নান মিয়া, সাং-অজ্ঞাত, থানা-মতলব, জেলা-চাঁদপুর, উভয় বর্তমানে- জহুর আলী ফকিরের ভাড়া ঘর, আইস ফ্যাক্টোরী রোড, বাস্তুহারা কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে ৪৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৫ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা হতে ট্রেনযোগে ফেন্সিডিল এবং গাঁজা আনিয়া অত্র কলোনীর বিভিন্ন গোপন স্থানে মজুদ রেখে চট্টগ্রামের বিভিন্ন মাদক স্পটে সহযোগীদের মাধ্যমে ফেন্সিডিল ও গাঁজা বিক্রয় করে বলে স্বীকার করে। এছাড়া তারা আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য প্রতি সপ্তাহে মাদক রাখার গুদাম ও স্পট নিয়মিত পরিবর্তন করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.