পশ্চিমবঙ্গে বাড়িতে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক : ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া বোমার বিস্ফোরণে একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। বোমা বিস্ফোরণের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ (৯ মে) সোমবার সকালে এই পুরুলিয়া জেলায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকদের থেকে জানাযায়, সকাল নয়টার দিকে বোমার বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির চালা উড়ে যায়। বাড়িটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

পুলিশ জানিয়েছে, তারা বাড়িটি থেকে দুই বস্তা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। বাড়ির মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বাড়ির দুই ভাড়াটেকে আটক করা হয়েছে। বাড়িটিতে কেন বোমা ও বিস্ফোরক দ্রব্য মজুত করা হয়েছিল এবং কারা এ কাজে জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ। পশ্চিমবঙ্গ বিধানসভার ছয় দফার নির্বাচন ৫ মে শেষ হয়েছে। রাজ্যে নির্বাচনের রেশ এখনো রয়ে গেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে পাল্টাপাল্টি সংঘাত-সহিংসতা। সবশেষ এই ঘটনা নির্বাচনকেন্দ্রিক কি না, তা নিশ্চিত করা যাচ্ছে না।

এ বিভাগের আরও খবর

Comments are closed.