জেসমিন, রান্নাঘর : অনেকেই প্রতিদিন খাবারের সঙ্গে সালাদ রাখাটা জুরুরি মনেকরে। এইটা খাবারের স্বাদই বাড়িয়ে দেয় তা নয়, পাশাপাশি দেহকে সুস্থ ও সতেজ রাখতে বেশ কার্যকরী।বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন একটি আপেল আপনাকে ডাক্তারের কাছে যাওয়া রুখে দিতে পারে। তাই আজ আমরা শিখবো আপেল দিয়ে সালাদ তৈরি করার উপায়।
চলুন দেখে নেই সুস্বাদু সালাদ কি করে তৈরি করা যায়।
আপনার যা দরখার: ১টি অ্যাপেল ছোটো ছোটো টুকরো করে কাটা, ২০-২৫টি কালো আঙুর, স্প্রিং অনিয়ন২ চামচ, মধু, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুড়া, অলিভ অয়েল ২ চামচ ওধনেপাতা কুচি ২ চামচ।
যেভাবে তৈরি করবেন: একটি বাটিতে কেটে রাখা গ্রিন অ্যাপেল নিন। এর মধ্যে কালো আঙুর ও স্প্রিং অনিয়ন দিয়ে দিন। এবার তাতে অল্প ধনেপাতা কুচি,লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। এবার পাত্রে দেড় চামচ অলিভ অয়েল ও অল্প মধু যোগ করুন। ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে পরিবেশন করুন। গার্নিশিংয়ের জন্য স্প্রিং অনিয়ন ও কালো আঙুর ব্যবহার করতে পারেন।
এই রকম করে আপনি চাইলে ঘরে বসে তৈরি করতে পারেন অ্যাপেল সালাদ। এতে আপনি চাইলে আপনার পছন্দের সব উপকরণ দিয়ে পরিবেশন করতে পারেন।

Comments are closed.