র্জামানিতে ছুরি হামলায় নিহত ১

আন্তর্জাতিক : জার্মানির এক রেলস্টেশনে ছুরিকাহত একজন মারা গেছেন। বিবিসি বলছে, মঙ্গলবার সকালে ছুরি হাতে এক ব্যক্তি রেলস্টেশনের যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ওই হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিক খবরে বলা হয়েছিল। এদেরই একজন পরে মারা যায়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে মিউনিখের গ্রাফিং রেলস্টেশনে ওই হামলার ঘটনাটি ঘটে। এতে চারজন আহত হয়েছিলেন। এদেরই একজন পরে মারা যায়। হামলায় হতাহতদের সবাই হলেন পুরুষ। ইতিমধ্যে হামলাকারীকে আটক করেছে জার্মান পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

যদিও তাকে জার্মান নাগরিক হিসেবে উল্লেখ করেছেন গ্রাফিং শহরের মেয়র। মেয়র অ্যাঞ্জেলিকা ওবেপমেয়ার বলেছেন,‘সুন্দর সকালে লোকজন যখন এস-বাহন ট্রেনটিতে ওঠছিল তখনই হামলার ঘটনাটি ঘটে।’ এ ঘটনার পর ওই রেলস্টেশনটি চারপাশ থেকে ঘিরে রেখেছে পুলিশ। নির্ধারিত অনেক ট্রেন বাতিল করে দেয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.