নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে কাপ্তাই হ্রদে পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিদ্যুতের উৎপাদন প্রায় দুই তৃতীয়াংশ কমে গেছে। পানি কমে যাওয়ায় ২৩০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটি থেকে গত সোমবার সর্বোচ্চ ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। ওই দিন অফ পিক আওয়ারে (রাত ১১টা থেকে পরদিন সকাল ৫টা) উৎপাদন হয় মাত্র ৩০ মেগাওয়াট বিদ্যুৎ।
কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আব্দুর রহমান জানান, অনাবৃষ্টি, খরা ও জলতরঙ্গ কমে যাওয়ায় হ্রদে পানির স্তর নিচে নেমে গেছে। কয়েকদিন ধরে উৎপাদন একশ’ মেগাওয়াটের কম হচ্ছে। আর দীর্ঘদিন ধরেই গড়ে ১০০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
পিডিবির দৈনন্দিন বিদ্যুৎ উৎপাদন প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সকাল ছয়টায় কাপ্তাই হ্রদে পানির গভীরতা ছিল ৭০ দশমিক ৫৭ ফুট। শনিবার ছিল ৭১ দশমিক শূন্য তিন ফুট গভীর। সংশ্লিষ্টরা বলছেন, ঋতু পরিবর্তনের ধারাবাহিকতায় এই সময়ে হ্রদে অন্তত ৮২ ফুট গভীর পানি থাকার কথা। যেভাবে পানির উচ্চতা কমতে শুরু করেছে তা আশঙ্কাজনক। কেননা, পানির স্তর ৬৬ ফুটের নিচে নামলে দেশের একমাত্র এ জল বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যাবে

Comments are closed.