নারায়ণগঞ্জ প্রতিনিধি : শিক্ষককে কান ধরে উঠবসের ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়েছে। ব্যথিত হয়েছেন সমাজের সবশ্রেণির মানুষ। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষুব্ধরা। ঢাকার শাহবাগে ছাত্র-শিক্ষক-সাংবাদিক-সাংস্কৃতিক কর্মীরা সংহতি সমাবেশ করেছেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দলমত নির্বিশেষে বৃষ্টিতে ভিজে কান ধরে উঠবস করেছেন শিক্ষার্থীরা। শোবিজ জগতের তারকারাও কান ধরে উঠবসের মিছিলে যোগ দিয়েছেন। প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের প্রতি সমব্যথী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক বিবৃতিতে কান ধরে উঠবসের ঘটনাকে চূড়ান্ত অসভ্যতা, বর্বরতা ও বেআইনি বলে আখ্যা দেওয়া হয়েছে। আর দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা বলেছেন, এ অপমান মেনে নেওয়া যায় না। তারা বলেছেন, কানধরে উঠবস করেছেন শিক্ষক আর কান কাটা গেছে পুরো জাতির।
গত সোমবার এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল এ ঘটনাকে শাস্তিযোগ্য অপরাধ বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘শিক্ষককে কান ধরে উঠবস করার ঘটনাটি পেনাল কোড (দণ্ডবিধি) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ ।

Comments are closed.