সিটিনিউজবিডি : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজ্য সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। টানা তিন বার ক্ষমতায় থাকা কংগ্রেসকে হারিয়ে রাজ্যটি জয় করল কেন্দ্রে ক্ষমতাসীন মোদীর দল বিজেপি।
রাজ্যের ১২৬ টি আসনের মধ্যে বিজেপি একাই ৭১টি আসনে জয় নিশ্চিত করেছে। এছাড়াও আরো ১২টি আসনে এগিয়ে রয়েছে দলটি। অপরদিকে জাতীয় কংগ্রেস শেষ খবর পাওয়া পর্যন্ত ২২টি আসনে জয় পেয়েছে। আরো পাঁচটি আসনে এগিয়ে রয়েছে তারা।
পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা ও তামিল নাড়ু ও পন্ডিচেরিতে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে আজ বৃহস্পতিবার। এর মধ্যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, তামিল নাড়ুতে জয়ললিতার নেতৃত্বাধীন এআইএডিএমকে কেরালায় বামপন্থীরা ও পন্ডিচেরিতে কংগ্রেস জোট জয় পেয়েছে ।
নির্বাচনে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বিভিন্ন রাজ্যে আসন হারিয়েছে। পাঁচটি বিধানসভার মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। অপরদিকে রাজ্যগুলোর মধ্যে আসামে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। সূত্র: বিবিসি

Comments are closed.