কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণ দেবে চীন

0

বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার শিক্ষক ও প্রশাসনিক স্টাফদের আইসিটি প্রশিক্ষণ দেবে চীন। পাশাপাশি তারা উচ্চশিক্ষায় বাংলাদেশের অধিক সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে।
চীনের কিংদাওয়ে মন্ত্রী পর্যায়ের এক দ্বি-পাক্ষিক বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অনুরোধের জবাবে চীনের শিক্ষামন্ত্রী মি. ঝানিউয়ান দু শনিবার এ সব সহযোগিতার কথা জানান।

বৈঠকে শিক্ষামন্ত্রী শিক্ষাসহ বিভিন্ন খাতে অব্যাহত সহায়তার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কো ক্যাটাগরি-২ প্রতিষ্ঠানের স্বীকৃতি প্রদানে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য ১৯৮তম বোর্ড সভা এবং ইউনেস্কোর ৩৮তম জেনারেল কনফারেন্সে জোরাল সমর্থন দেওয়ার জন্য চীনের প্রতি অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী চীনের কিংদাওয়ে ইউনেস্কো আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আইসিটি এ- পোস্ট-২০১৫ এডুকেশন শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন। ২৭ মে তার ঢাকা ফেরার কথা রয়েছে।

এর আগে গত ১৭ মে তিনি কোরিয়ার ইনচিয়নের ওয়ার্ল্ড এডুকেশন ফোরাম-২০১৫-তে যোগ দিতে সাত সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা ত্যাগ করেন।

এ আন্তর্জাতিক সম্মেলন ১৯ থেকে ২২ মে অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.