রনি’র মুক্তি চাই স্লোগান, স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস

গোলাম সরওয়ার :    শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে আসলাম চৌধুরী।   শেখ হাসিনা ও তার সরকারকে উৎখাত করতে পারবে না কোনো চক্রান্তই । ১৪ দলের সবাইকে একই ছাতার তলে থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান করেন , স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ।

মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘী ময়দানে চট্টগ্রাম মহানগর ১৪ দল আয়েজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন ।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রণির মুক্তির বিষয়ে সভায় সবার বক্তব্যেই উঠে আসে ।  স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম মঞ্চে উপস্থিত হওয়ার সময় মাঠ জুড়ে স্লোগান উঠে, ‘রনি ভাইয়ের মুক্তি চাই’ ‘রনি ভাইয়ের মুক্তি চাই । জনসভায় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা রণির মুক্তি দাবি সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও ব্যানার নিয়ে উপস্থিত হন। রণির মুক্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাদের বেশ কয়েকবার থামান মোহাম্মদ নাসিম ও মঈনুদ্দিন খান বাদল।এ ঘোষণার সাথে সাথেই মাঠ জুড়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা হাততালি দিয়ে সভা উচ্ছাসিত করে তুলেন ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী’র।কিন্তু তিনি দেশের বাইরে থাকায় সভায় যোগ দিতে পারেন নি।

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল এমপি, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব এমএ আউয়াল, ন্যাপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, সাম্যবাদী দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, গণআজাদী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. সাদাত হোসেন, বাংলাদেশ ওয়াকার্স পাটির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান, বাসদ পলিটব্যুরোর সদস্য আবদুস সামাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া প্রমুখ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.