চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে আগামীকাল ২৫ মে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন । নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে রাষ্ট্রপতি বুধবার সকালে নগরীর আউটার স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছবেন বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ণও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ইমেরিটাস রফিকুল ইসলাম ও জাতীয় কবির পৌত্রী খিলখিল কাজী।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।
এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মমতাজ স্বাগত বক্তব্য দেবেন ।

Comments are closed.