গাইবান্ধা প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে চোরের ধারালো অস্ত্রের আঘাতে জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র পাল খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক বিনোদ চন্দ্রকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর ৬টার দিকে মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর বাজারে এ ঘটনা ঘটে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক।
তিনি জানান, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নেপেন চন্দ্র (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় জুতা চোরের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাথার ডান দিকের ঘারে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবেশ চন্দ্র পালের। পরে আশপাশের লোকজন এসে ঘাতক বিনোদ চন্দ্রকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
স্থানীয়রা জানান, সকালে নিজের দোকানে আসেন দেবেশ চন্দ্র। এসময় ৩-৪ জন লোক এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত দেবেশ চন্দ্র প্রমাণিকের ছেলে দেবাশিষ চন্দ্রের অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন মাদকাসক্ত যুবক তার বাবার দোকানে এসে জুতা ও টাকা দাবি করতেন। এতে রাজি না হওয়ায় বাবার সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। এ জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
দেবেশ চন্দ্র প্রমাণিক গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ এলাকার মৃত যোগেস চন্দ্র প্রমাণিকের ছেলে। তিনি জুতার ব্যবসা করতেন।

Comments are closed.