৯ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

সিটিনিউজবিডি : পৌরসভা নির্বাচনের তৃতীয় ধাপে নয় পৌরসভায় ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে এবার মেয়র পদে ভোট হচ্ছে দলীয় প্রতীকে।

তৃতীয় ধাপের এ নির্বাচনে নরসিংদী জেলার ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর নোয়াখালী ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় ভোটগ্রহণ চলছে। ৯ পৌরসভায় মেয়র পদে দলীয় ২১ জন ও স্বতন্ত্র ৬ জন ও সাধারণ সদস্য পদে ৩১৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৩৩টি ভোটকেন্দ্রে মোট ৩ লাখ ১৩ হাজার ৬৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এসব নির্বাচনী এলাকায় পুলিশের পাশাপাশি র‌্যাবের ৩৮টি দল ও ১২ প্লাটুন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।

পৌর নির্বাচনের প্রথম পর্বে গত ৩০ ডিসেম্বর ২২৭টি পৌরসভায় ভোট হয়। তাতে আওয়ামী লীগ ১৭৭টি ও বিএনপি ২২টিতে মেয়র পদে জয় পেয়েছে। জাতীয় পার্টির একজন মেয়র হয়েছেন। এছাড়া ২৬ জন স্বতন্ত্র প্রার্থী মেয়র হন, যার ১৮ জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.