জাতিসংঘ শান্তি মিশনের ৫ সেনা নিহত

আন্তর্জাতিক : মালিতে মাইন বিস্ফোরণে জাতিসংঘের পাঁচ শান্তিরক্ষী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। হতাহতরা আফ্রিকার দেশ টোগো সেনাবাহিনীর সদস্য বলে বিবিসি জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় সময় রোববার বেলা ১১টার দিকে মধ্য মালির মপতি অঞ্চলে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। জাতিসংঘ মিশন শুরুর আগেই ফ্রান্সের সেনারা মালিতে অবস্থান নিয়েছিল। ফ্রান্সের সাবেক উপনিবেশ মালি।

আফ্রিকার সেন্ট্রাল মালির মোপতি এলাকায় সফর করার সময় শান্তিরক্ষীদের বহনকারী গাড়িটিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে দৃবৃত্তরা। তখন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি স্থলমাইনের ওপর এসে পড়ে। ফলে এটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় জাতিসংঘ শান্তি মিশনের ৫ সেনা নিহত এবং আরো একজন আহত হয়। হতাহতরা আফ্রিকার দেশ টোগো সেনাবাহিনীর সদস্য। তবে তাদের পরিচয় জানা যায়নি।

মালিতে জঙ্গি গোষ্ঠী আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট ‘মাসিনা লিবারেশন ফ্রন্ট’ সক্রিয় রয়েছে। দেশটির উত্তরাঞ্চল তাদের দখলে রয়েছে এবং এখন তারা রাজধানী বামাকোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইসলামপন্থী ও তুয়ারেগ যোদ্ধাদের দমনে এবং মালিতে শান্তি প্রতিষ্ঠায় ২০১৩ সালে সেখানে জাতিসংঘের মিশন শুরু হয়। মালির মধ্য ও উত্তরাঞ্চলে প্রায়ই শান্তিরক্ষীরা হামলার শিকার হন। বর্তমানে মালিতে ১২ হাজার শান্তিরক্ষী কাজ করছে। এই মিশনে ১৬টি দেশের সেনারা অংশ নিচ্ছে। তাদের লক্ষ্য করে প্রায়ই হামলা চালিয়ে থাকে জঙ্গিরা। গতবছর বিভিন্ন হামলায় দেশটিতে ১২০ জন শান্তিরক্ষী নিহত হয়েছিল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.